অর্থ-বাণিজ্য ফিচার

“জনগণের সিন্ডিকেট হলে আর কোনো সিন্ডিকেট পাত্তা পাবে না”

জনগণের সিন্ডিকেট হলে আর কোনো সিন্ডিকেট পাত্তা পাবে না বলে মন্তব্য করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোক্তা-অধিকার নিয়ে সচেতনতা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ৪২ টাকার শুল্ক কমানোর পর কেজিপ্রতি ১ টাকা ৫ পয়সা থেকে ৩ টাকা পর্যন্ত চিনির দাম কমার কথা ছিল। কিন্তু ডলারের দাম আবার বাড়ায় তা সম্ভব হয়নি।

ভোক্তা আইন নিয়ে তিনি বলেন, ভোক্তারা যেন জানে এটি তাদের অধিকার। মানুষ এই আইন সম্পর্কে কম জানে। জনগণ নিজের অধিকার সম্পর্কে জানলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

ডিমের দাম নিয়ে তিনি জানান, ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণেই এতদিন ডিমের দাম কমেনি। তবে গরুর মাংস আমদানি করে দেশের খামারিদের লোকসানের মুখে ঠেলে দেয়া হবে না।

আরও পড়ুনঃ নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেয়া হবে মনোনয়ন: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার